ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার বসন্তপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।

‎ঝালকাঠি: ছত্রকান্দা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান।

মাগুরা: বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল প্রমুখ।

রাজবাড়ী: দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার ও রাজবাড়ী সওজের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী সওজের উপবিভাগীয় প্রকৌশলী শিশির কুমার বড়াল, উপসহকারী প্রকৌশলী আশীষ কুমার প্রমুখ।

রাঙ্গামাটি: সাপছড়ি যৌথখামার এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী ও উপসহকারী প্রকৌশলী রনেল চাকমা।

বাগেরহাট: বারাকপুর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাছান চৌধুরী।

গাইবান্ধা: সওজের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেনসহ অন্যরা।

গোপালগঞ্জ: সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগ চত্বরে চারাগাছ রোপণ করে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজমুল হাসান ও নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর।

নরসিংদী: শহরের জিরো পয়েন্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক বিভাগ নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মো. রেজা-ই-রাব্বি।