পরে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ৯ বস্তায় ২৫২ কেজি গাঁজা জব্দ করা হয়। গতকাল সকাল ৬টার দিকে কসবা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় পুলিশ একটি কালো রঙের মাইক্রোবাসকে থামার জন্য সিগনাল দিলে গাড়িটি না দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে পুকুরে ফেলে অপরাধীরা পালিয়ে যায়।