সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক বুলবুল আহমেদ।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩২(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সোনারগাঁও ইউনিভার্সিটিতে গতকাল নতুন উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।










