যশোরের চৌগাছায় দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে খেজুরের গুড়ের মেলা। গাছি ও ভোক্তাকে উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন তিনদিনের এ মেলা আয়োজন করেছে। গতকাল দুপুরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। মেলায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার একটি করে স্টল বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মৃধাপাড়া মহিলা কলেজের শিক্ষার্থীরা পিঠার দুটি স্টল দিয়েছে।
খেজুরের গুড়ের মেলা
যশোরের চৌগাছায় দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে খেজুরের গুড়ের মেলা। গাছি ও ভোক্তাকে উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসন তিনদিনের এ মেলা আয়োজন করেছে।










