রাজশাহীর চারঘাটে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের
৫০৮ গ্রাম হেরোইনসহ সজল আলী (২৮) নামের এক যুবক গ্রেফতার হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭
মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজির ঢালান এলাকা থেকে তাকে গ্রেফতার করে
র্যাব।
সজল আলী নাটোরের লালপুর উপজেলার নবীনগর এলাকার
আব্দুল হান্নানের ছেলে। এ ঘটনায় রাতেই চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা হয়েছে।
র্যাব জানিয়েছে, মাদক বিক্রির উদ্দেশ্যে
হাজির ঢালান এলাকায় অবস্থান করছিলেন ওই যুবক। সেখানে অভিযান চালায় র্যাবের মোল্লাপাড়া
ক্যাম্পের একটি দল।
ওই সময় র্যাব সজল আলীর কাছে পাঁচটি প্যাকেটে
৫০৮ গ্রাম হেরোইন এবং নগদ ৩ হাজার ৯০০ টাকা পাওয়া গেছে।
র্যাবের ভাষ্য, ওই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে
দীর্ঘদিন ধরে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তার বিরুদ্ধে
আইনগত ব্যবস্থা নেয়া হয়।









