পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১
হাজার ৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত লি. রুইয়ান
নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালে
নেয়ার পথে তার মৃত্যু হয়। লি.
রুইয়ানের বাড়ি চীনের বেইজিংয়ের গুয়াংডং এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রুইয়ান
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রাবণাবাদ নদের তীরে জেটি নির্মাণকাজ চলাকালে তিনি
অসুস্থ হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মনিরুল ইসলাম জানান, মরদেহ চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হারবার কর্তৃপক্ষের কাছে
হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, এর
আগে গত বছর এ বিদ্যুৎকেন্দ্রের এক চীনা প্রকৌশলী, তিনজন চীনা শ্রমিক ও দুজন বাংলাদেশী
শ্রমিকের মৃত্যু হয়।









