চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের জেলা সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গা সদর উপজেলা ও মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম ভূইয়া। মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার হাফিজুর রহমান জোয়ার্দ্দার।