দিনাজপুরের হিলিতে নির্ধারিত দামের চেয়ে বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রির দায়ে ৩টি দোকানকে ১১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুর দেড়টার দিকে হিলি বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণে ভোজ্যতেল মজুত রয়েছে। এর মধ্যে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্যে বিক্রি না করে সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। এ সময় নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে তেল বিক্রির দায়ে ৩টি দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
সবাইকে এ ব্যাপারে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কোনোরকমের কারসাজি ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে কেউ যেন নির্ধারিত দামের চেয়ে বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রি ও মজুত করতে না পারে সে লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










