বগুড়ায় টানা আটদিন মাথায় গুলি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ (২৫)। সোমবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হওয়ার আটদিন পর মারা গেছেন অরেঞ্জ। 

জানা যায়, ২ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বগুড়া জেলা শহরের মালগ্রাম ডাবতলার মোড়ে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মালগ্রাম দক্ষিণপাড়ার রেজাউল ইসলামের ছেলে অরেঞ্জ ও একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আপেল।