টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. ফয়জুল মোল্যা গতকাল জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তোজাম্মেল হক টুটুলের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বৈধ হওয়ায় এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় শেখ তোজাম্মেল হক টুটুল টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। টুঙ্গিপাড়া পৌরসভার মোট ৯ হাজার ৩৯৩ জন ভোটার ৩০ জানুয়ারির নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও কাউন্সিলরদের নির্বাচিত করতে ভোট দেবেন।









