প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্টো ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও সেকশন ট্রেন চলাচল। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।

তিনি বলেন, টেকনিক্যাল ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত আপাতত চালু হচ্ছে না। তবে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শিগগির শুরু হবে।

এর আগে, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত হওয়ার ঘটনায় বর্তমানে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।