নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপি সদস্য মানিক মিয়া (৫০) ও কল্পনা বেগম (৩৫)। মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান সদস্য এবং কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক সদস্য। নিহতরা আবিদ হাসান রুবেলের সমর্থক।

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুইজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। এ মুহূর্তে এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।