যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পবিত্র ঈদুল ফিতরের জামায়ত অনুষ্ঠিত হয়েছে। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।

শাহী ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজ পূর্বে বয়ান পেশ করেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন কাশেমি।

নগরীর বিভিন্ন এলাকা থেকে ভোরে জায়নামাজ হাতে শাহী ঈদগাহ মাঠে ভিড় করেন মুসল্লিরা। শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ ছিল শাহী ঈদগাহ মাঠ। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সিলেট মহানগরীতে এবার মোট ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩৪৭টি মসজিদে ও ৯০টি জামাত অনুষ্ঠিত হয় ঈদগাহে। 

পুরো জেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ২ হাজার ৫৮৬টি। এর মধ্যে মসজিদে ২ হাজার ২৩৯টি ও ঈদগাহে অনুষ্ঠিত হয় ৪৪৭টি ঈদ জামাত।