প্রথম দ্বিপাক্ষিক সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ সোমবার (২০ জানুয়ারি) বিকালে তিনি ঢাকা ত্যাগ করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আমন্ত্রণে এ সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিন দিনের সফর শেষে ২৪ জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।










