সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর মিয়া (৪২) সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাগাইয়া হাওর গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, লালাবাজার এলাকার সাতমাইলে জাহাঙ্গীর মিয়া তার মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় তিনি পিষ্ট হন।