ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রানা হাজারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ধরখার ইউনিয়নের গোলখার গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়।

ওসি ছমিউদ্দিন আরো জানান, গ্রেফতার হওয়া রানা হাজারী ধরখার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।