রাজশাহীতে আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। এতে জেলার ৩২টি দল অংশ নিচ্ছে। ম্যাচ গড়াবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ কামাল স্টেডিয়াম ও হবিবুর রহমান হল মাঠে। এ উপলক্ষে গতকাল নগরীর লালনশাহ পার্ক মুক্তমঞ্চে ট্রফি উন্মোচন ও টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বিশেষ অতিথি ছিলেন রাবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ও জেলা প্রশাসক আব্দুল জলিল।
রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট
রাজশাহীতে আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। এতে জেলার ৩২টি দল অংশ নিচ্ছে। ম্যাচ গড়াবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ কামাল স্টেডিয়াম ও হবিবুর রহমান হল মাঠে।










