বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ তথ্য—সবকিছুই এখন ডিজিটাল প্লাটফর্মের ওপর নির্ভরশীল। ফলে এসব তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে পড়াশোনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটিতে উচ্চ শিক্ষা নেয়ার মাধ্যমে আমি উপলব্ধি করেছি, এটি শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়; বরং ডিজিটাল বিশ্বকে নিরাপদ রাখার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
দেশের ভেতরে এবং আন্তর্জাতিক বাজারে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। বিজিডি ই-গভ সিআইআরটি, বিভিন্ন ব্যাংক, ফিনটেক কোম্পানি ও মাল্টিন্যাশনাল করপোরেশন থেকে শুরু করে প্রতিটি প্রাইভেট ও সিকিউরিটি ফার্মে দক্ষ মানুষের তীব্র ঘাটতি রয়েছে। এখানে শুধু সাধারণ আইটি চাকরি নয়; সিকিউরিটি অ্যানালিস্ট কিংবা পেনিট্রেশন টেস্টারের মতো গুরুত্বপূর্ণ ও উচ্চ বেতনের লিডারশিপ রোলে কাজের সুবর্ণ সুযোগ রয়েছে।
ভবিষ্যৎমুখী, চ্যালেঞ্জিং এবং নিরাপদ ক্যারিয়ার গড়ার জন্য সাইবার সিকিউরিটি একটি দারুণ ক্ষেত্র। আমার পেশাগত অভিজ্ঞতায় মনে হয়েছে—দক্ষতা, নিয়মিত শেখার মানসিকতা এবং বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা থাকলে এক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়ার সুযোগ অত্যন্ত সম্ভাবনাময়।
তাহসিনা সাদিয়া মিম: ফরেনসিক অ্যানালিস্ট, ব্যাকডোর প্রাইভেট লিমিটেড










