বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সাইবার সিকিউরিটি অন্যতম চাহিদাসম্পন্ন পেশা। আন্তর্জাতিক বাজারে দক্ষ সিকিউরিটি প্রফেশনালদের কদর বাড়ায় বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ প্রসারিত হচ্ছে। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার জন্য বেশকিছু ফুল ফান্ডেড বৈশ্বিক স্কলারশিপ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ইরাসমান্স মুন্ডুস (সাইবারাস) প্রোগ্রামটি সাইবার সিকিউরিটিতে স্নাতকোত্তরের জন্য অন্যতম সেরা। যুক্তরাজ্যের চিভনিং এবং যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে শতভাগ অর্থায়নে পড়ার সুযোগ পান। ইউরোপে তুলনামূলক কম খরচে বা বিনামূল্যে পড়ার জন্য হাঙ্গেরির স্টিপেনডিয়াম হাঙ্গারিকাম এবং জার্মানির ডিএএডি (ড্যাড) স্কলারশিপ অত্যন্ত জনপ্রিয়। এছাড়া নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে রয়েছে উইমেন ইন সাইবার সিকিউরিটি (উইকিস) স্কলারশিপ।

স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর রিসার্চ ও টিচিংঅ্যাসিট্যান্টশিপ (আরএ/টিএ) ফান্ডের মাধ্যমেও শিক্ষার্থীরা সম্পূর্ণ খরচসহ পড়াশোনা করতে পারেন।

ভালো সিজিপিএ, ভাষাগত দক্ষতা এবং সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে এসব স্কলারশিপের মাধ্যমে সাইবার সিকিউরিটিতে বৈশ্বিক ক্যারিয়ার গড়া সম্ভব।