ফরিদপুরে স্মার্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আধুনিকীকরণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এবং কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম অন-এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) বাস্তবায়নাধীন দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সচিব ওয়াহিদা আক্তার। —বিজ্ঞপ্তি