পুঁজিবাজারে তালিকাভুক্তি করার লক্ষ্যে সীমা অটোমেটিক রি-রোলিং মিলস লিমিটেডের ইস্যু ম্যানেজারের হিসেবে দায়িত্ব পালন করবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আজ বৃহস্পতিবার আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান কার্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়। 

এ সময় সীমা অটোমেটিক রি-রোলিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো মামুন উদ্দিন, আইসিবি ক্যাপিটালে প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আল আমিন তালুকদার ও মো সেলিম বেগ, সীমা অটোমেটিক রি-রোলিং মিলস লিমিটেডের পরিচালক পারভেজ উদ্দিন, আশরাফ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকতারা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি