নারায়ণগঞ্জ কর অঞ্চল থেকে ২০২২-২৩ করবর্ষে আবারো সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোল্লা সল্টের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু। ওই কর অঞ্চল থেকে তৃতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছে মোল্লা সল্টের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রাউন সিমেন্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা।
মোল্লা সল্টের এ দুই কর্ণধার নয় বছর ধরে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে আসছেন। কর প্রদানের মাধ্যমে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের সার্বিক উন্নয়নে সহযোগী হতে পেরে মোল্লা সল্ট পরিবার গর্বিত। —বিজ্ঞপ্তি









