প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ প্রথম স্থান অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যা ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের স্বীকৃতি। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ইসলামী ব্যাংকের এমডি মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম, এসভিপি মো. মোতাহার হোসাইন মোল্লা ও ভিপি মোহাম্মদ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি
রেমিট্যান্স অ্যাওয়ার্ডে প্রথম স্থান অর্জন করল ইসলামী ব্যাংক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’-এ প্রথম স্থান অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যা ২০২৪-২৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের স্বীকৃতি।









