ইউয়ানের সরবরাহ বাড়াতে স্থানীয় পর্যায়ে ডলার লেনদেন করছে চীনের অধিকাংশ রাষ্ট্রীয় ব্যাংক। আবার স্পট মার্কেটে সেসব ডলার বিক্রিও করছে। এ বিষয়ে অবগত দুটি সূত্রের বরাতে রয়টার্সের খবরে তথ্যটি উঠে এসেছে।
চলতি বছর সবচেয়ে ভালো মাস হিসেবে নভেম্বরে ডলারের বিপরীতে ইউয়ান ২ দশমিক ৫৫ শতাংশ শক্তিশালী হয়েছে। তবে বছরওয়ারি হিসেবে তা এখনো ৩ শতাংশ কম।
সূত্রগুলোর তথ্যানুযায়ী, ইউয়ানের বাজার পুনরুদ্ধারের গতি বাড়াতে রাষ্ট্রীয় ব্যাংকগুলো এ পদক্ষেপ নিয়েছে।
এছাড়া বছরের শেষ দিকে দেশীয় রফতানিকারকরা যেন ইউয়ানের মাধ্যমে বিদেশী মুদ্রা সংগ্রহ করতে পারে সে বিষয়টিকেও গুরুত্ব দেয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় ব্যাংকগুলো প্রায়ই বৈদেশিক মুদ্রাবাজারে দেশের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে কাজ করে। তবে তারা নিজেদের পক্ষেও লেনদেন করে। বেশকিছু বড় ব্যাংকও গত মাসে একই ধরনের লেনদেন করেছে বলে জানা গেছে।










