নিউইয়র্কভিত্তিক অর্গানাইজেশন ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন থেকে ‘এনগেজমেন্ট চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ জিতেছে ব্র্যাক ব্যাংক। নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীর অর্থনৈতিক উন্নয়নে কাজ করার জন্য সংস্থাটি থেকে ষষ্ঠবারের মতো এ পুরস্কার পেয়েছে ব্যাংকটি। সম্প্রতি ডোমিনিকান রিপাবলিকের সান্তো ডোমিঙ্গোতে ২০২৩ সালের বার্ষিক সম্মেলনে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য ফিমেল ইকোনমি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে পুরস্কারটি ঘোষণা করা হয়। ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইনেজ মারে থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং (তারা) মেহরুবা রেজা।