বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসির পক্ষ থেকে গতকাল সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্তের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন, কেএমএন মঞ্জুরুল হক লাবলু ও মো. শাহাদাত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর প্রমুখ।
বিজয় দিবস উদযাপন : অগ্রণী ব্যাংক
বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসির পক্ষ থেকে গতকাল সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।









