প্রাইম ব্যাংক ও ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী ও ট্রুফিট অ্যান্ড হিল বাংলাদেশের সিইও মাহিরা হোসেন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও প্রায়োরিটি ব্যাংকিংয়ের প্রধান তামান্না কাদেরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।