সাত দশকের বেশি সময় আগে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত একটি ফিল্ম স্টুডিও কিনে নিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও। ২০২২ সালের বার্কশায়ারের ব্রে স্টুডিওসে প্রথমবারের মতো কাজ করে যুক্তরাষ্ট্রের কোম্পানিটি। এখন অধিগ্রহণের মাধ্যমে এটি অ্যামাজনের জন্য স্থায়ী একটি স্টুডিওতে পরিণত হতে যাচ্ছে। মধ্য লন্ডন থেকে ২৬ মাইল দূরে টেমস নদীর তীরে পঞ্চাশের দশকে প্রতিষ্ঠিত হয় ব্রে ফিল্ম স্টুডিওস। এখানে নির্মিত হয়েছে দ্য মামি, দ্য কার্স অব ফ্রাঙ্কেনস্টাইন ও ড্রাকুলার মতো ব্লকবাস্টার হরর সিনেমা। এছাড়া অস্কারজয়ী ‘অ্যালিয়েন’-এরও শুটিং হয়েছে এখানে। খবর বিবিসি ও ছবি ব্রে স্টুডিওস