আইনপ্রণেতাদের শেয়ারবাজার লেনদেন নিষিদ্ধ করার পদক্ষেপে চাপ বাড়াচ্ছে মার্কিন কংগ্রেসের একটি দ্বিদলীয় জোট। বিষয়টি অনেক দিন ধরে নৈতিক প্রশ্ন হিসেবে আলোচনায় রয়েছে। একই সঙ্গে আইনপ্রণেতাদের ব্যক্তিগত আর্থিক লেনদেন কতটা নিয়ন্ত্রণ করা উচিত, এ নিয়ে কংগ্রেসের ভেতরই বিরোধ রয়েছে। শতাধিক সহপ্রস্তাবকসহ ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি আনা পলিনা লুনা বিষয়টি ভোটে তোলার জন্য ‘ডিসচার্জ পিটিশন’ প্রক্রিয়া শুরু করেছেন। যদি ২১৮ সদস্যের স্বাক্ষর জোগাড় করতে পারেন, তবে স্পিকার মাইক জনসনকে পাশ কাটিয়ে বিলটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ভোটে তোলা যাবে। খবর ও ছবি রয়টার্স