বিশ্ব পাইলস দিবস উপলক্ষে অ্যালায়েন্স হসপিটাল লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান অ্যালায়েন্স কলোরেক্টাল অ্যান্ড বায়োফিডব্যাক সেন্টারের উদ্যোগে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর শ্যামলীতে ‘পাইলস ও কোলারেক্টাল রোগের আধুনিক চিকিৎসাপদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এ অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশিদুল হাসান। এ সময় আরো বক্তব্য রাখেন জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডা. এসএম আমজাদ হোসেন, ইউরোলজিস্ট ও এন্ট্রোলজিস্ট অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, অবস অ্যান্ড গাইনী বিশেষজ্ঞ ডা. বিলকিস মাহমুদা এবং অ্যাডভান্সড ল্যাপারোস্কপিক, গ্যাস্ট্রোইনটেস্টিনাল ও জেনারেল সার্জন অধ্যাপক ডা. মো. মামুনুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল ও পেলভিক ফ্লোর সার্জন ডা. ইসমাত জাহান লিমা, কলোরেক্টাল ও ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডা. মো. তৌহিদুল ইসলাম এবং কলোরেক্টাল, ল্যাপারোস্কপিক অ্যান্ড পেলভিক ফ্লোর সার্জন ডা. মোহা. মেজবাহুল বাহার। এ সময় অভিনেত্রী দিলারা জামান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, নারী ক্রিকেট দলের খেলোয়াড় জান্নাতুল ফেরদাউস সুমনা ও অভিনেতা আব্দুন নূর সজল উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি