টেকসই মান, আরামদায়ক নকশা ও সাশ্রয়ী দামের সমন্বয়ে শীতকালীন পোশাকের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’। বিশেষ করে জ্যাকেটের ক্ষেত্রে ব্র্যান্ডটি এখন অনেক ক্রেতার কাছে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।

বাংলাদেশে শীতের আগমন মানেই নতুন পোশাকের প্রস্তুতি। এ মৌসুমে ‘সারা’ তাদের বৈচিত্র্যময় নতুন সংগ্রহ বাজারে এনেছে। স্নোটেক্স গ্রুপের এ লাইফস্টাইল ব্র্যান্ডটি ২০১৮ সালে যাত্রা শুরুর পর অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করে। ব্র্যান্ডটির সফলতার পেছনে রয়েছে টেকসই মান, পরিধানে আরাম ও সহজ মূল্যে কেনার সুবিধা। অনেক ক্রেতাই জ্যাকেট কেনার আগে প্রথমে ‘সারা’ দেখে নেয়ার কথা বলেন।

এবারের শীতের শুরুতেই ব্র্যান্ডটি লাইট-ওয়েট পোশাক থেকে শুরু করে তীব্র শীতের উপযোগী ভারী জ্যাকেটসহ নানা ধরনের নতুন সংগ্রহ চালু করেছে। পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে টেনসিল, সুতি, ডেনিম, ব্লেন্ডেড ও সিনথেটিকসহ উন্নত মানের ফেব্রিক। দাম রাখা হয়েছে ক্রেতাদের সামর্থ্যের মধ্যে। শীতের পোশাক পাওয়া যাচ্ছে ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকার মধ্যে।

পুরুষদের সংগ্রহে রয়েছে জ্যাকেট, শ্যাকেট, হুডি জ্যাকেট, টেনসিল শার্ট, ফুলহাতা টি-শার্ট, ডেনিম শার্ট, ডেনিম জ্যাকেট, ফর্মাল স্যুট, প্যান্ট, জগার্স ও বিভিন্ন নকশার শাল। নারীদের জন্য রয়েছে কুর্তি, ফিউশন জ্যাকেট, হুডি জ্যাকেট, ডেনিম কুর্তি, পঞ্চো, ডেনিম টপস, ফুলহাতা টি-শার্ট ও শাল। শিশুদের জন্য ছেলেদের জ্যাকেট, ডেনিম শার্ট, সুইটসেট, জগার্স ও ডেনিম জ্যাকেট এবং মেয়েদের জ্যাকেট, ডেনিম টপস ও কুর্তি রাখা হয়েছে। এতে পরিবারের সব সদস্যের শীতের পোশাক কেনার জন্য ‘সারা’ এখন অনেকের কাছে এক ঠিকানা।

শীতকালীন ফ্যাশনে ব্র্যান্ডটির প্রতি যে আস্থা তৈরি হয়েছে, তা মূলত দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্যতা, আরাম এবং দামের তুলনায় মানের সমন্বয় থেকে এসেছে। ব্র্যান্ডটি মনে করে, ক্রেতাদের ইতিবাচক অভিজ্ঞতাই তাদের উন্নতির পথ তৈরি করছে।

২০১৮ সালের মে মাসে ঢাকার মিরপুর ৬ এ প্রথম আউটলেট চালু করার পর ‘সারা’ দ্রুত আউটলেট নেটওয়ার্ক বাড়িয়েছে। এখন ঢাকার বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর, উত্তরা, বারিধারা জে ব্লক, বনশ্রী, ওয়ারী ও বাসাবোতে তাদের শোরুম রয়েছে।

ঢাকার বাইরে রংপুরের জাহাজ কোম্পানি মোড়, রাজশাহীর রানি বাজার, বগুড়ার জলেশ্বরীতলা, সিলেটের কুমারপাড়া, ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, বরিশালের বিবির পুকুর পাড় এবং নারায়ণগঞ্জের টিএসএন প্লাজায় আউটলেট রয়েছে। খুব শিগগিরই খুলনার শিববাড়ী মোড়ে নতুন আউটলেট চালু হবে।

ক্রেতারা আউটলেটে সরাসরি ভিজিট করা ছাড়াও, ওয়েবসাইট (https://saralifestyle.com/), ফেসবুক পেজ (https://www.facebook.com/saralifestyle.bd) এবং ইনস্টাগ্রাম (https://www.instagram.com/saralifestyle.bd/) থেকে অনলাইনে কেনাকাটা করতে পারেন। প্রতিষ্ঠানটি ঢাকার ভেতরে হোম ডেলিভারি এবং সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পৌঁছে দিচ্ছে।

এই শীতে পরিবারের সবার জন্য স্টাইলিশ, আরামদায়ক ও সাশ্রয়ী পোশাকের গন্তব্য হিসেবে ‘সারা লাইফস্টাইল’ নিজেদের আরও সুসংহত করতে চাইছে।

—বিজ্ঞপ্তি