নতুন এ কার্ডের মাধ্যমে কেনাকাটায় ক্যাশব্যাকের পাশাপাশি লাইফস্টাইল ও ফাইন্যান্সিয়াল ফ্লেক্সিবিলিটি সুবিধা পাবেন গ্রাহকরা। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। এ সময় ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মাহীয়ুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক সূত্র জানায়, দৈনন্দিন লেনদেনকে আরো সহজ করতে কার্ডটি বিশেষভাবে ডিজাইন করা এ কার্ডের মাধ্যমে রিটেইল, গ্রোসারি, হেলথকেয়ার ও ওয়ালেট-সংক্রান্ত লেনদেনে বছরে সর্বোচ্চ ৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
নতুন ইস্যুকৃত প্রাইমারি কার্ডধারীরা দেশের শীর্ষস্থানীয় মার্চেন্ট—পিকাবু, আর্টিসান, গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং চালডাল থেকে ওয়েলকাম ভাউচার পাবেন। কার্ড ইস্যুর প্রথম তিন মাসে পিওএস, কিউআর ও ই-কমার্স লেনদেনে মাসে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা থাকবে। এ ছাড়া বিকাশ ওয়ালেট ট্রান্সফারের প্রসেসিং ফিতে ১ শতাংশ ক্যাশব্যাক মিলবে। স্বপ্ন, মীনা বাজার, আগোরা ও ইউনিমার্টে কেনাকাটায় মাসিক ১০ শতাংশ এবং লাজ ফার্মা, তামান্না ফার্মেসি ও আরোগ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত খরচে মাসিক ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে।
দেশ-বিদেশে বড় অংকের কেনাকাটায় গ্রাহকরা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’র মাধ্যমে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারবেন।










