কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ঢাকার উত্তরায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্কুল অ্যান্ড কলেজের ফি কালেকশন বুথ উদ্বোধন করেছে। এটি কমিউনিটি ব্যাংকের উত্তরা শাখার অধীনে পরিচালিত হবে। ঢাকার উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি মো. ফখরুল ইসলাম এবং ব্যাংকের ডিএমডি ও সিআইও মো. আব্দুল কাইয়ুম খান কালেকশন বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল হোসেন এবং কমিউনিটি ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের ফি কালেকশন বুথ উদ্বোধন
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ঢাকার উত্তরায় অবস্থিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) স্কুল অ্যান্ড কলেজের ফি কালেকশন বুথ উদ্বোধন করেছে।










