অগ্রণী ব্যাংক পিএলসির মালিকানাধীন অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের তৃতীয় বিশেষ বার্ষিক সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভাকক্ষে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ও অগ্রণী ব্যাংকের এমডি মো. আনোয়ারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কবিরুল ইজদানী খান, কোম্পানির পরিচালক ও ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার এবং দীপক বিশ্বাস।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন অগ্রণী এসএমই ফাইন্যান্সিংয়ের সিইও মো. জাহিদুল হক ও কোম্পানি সচিব মাহবুবুর রহমান।