গত এক বছরে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তর যাত্রায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনটি ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়েছে। এ উপলক্ষে রোববার রাজধানীর একটি মিলনায়তনে ‘স্কাইস্ফ্রি: ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইবিএল এমডি আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার ও ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান আহসান উল্লাহ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মাননা পেল ৪০ প্রতিষ্ঠান
গত এক বছরে ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তর যাত্রায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনটি ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়েছে।









