সৌদি আরবে গত মাসে মূল্যস্ফীতি ডিসেম্বরের তুলনায় দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। দেশটির পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় মূল্যস্ফীতি বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ঊর্ধ্বমুখী দাম মূল্যস্ফীতির প্রধান কারণ। গত মাসে এসব পণ্য ও সেবার দাম গড়ে ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আরব নিউজ