চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিসি ব্যাংক পিএলসির ১২৮তম শাখা গতকাল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার প্রধান অতিথি এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম আবু মহসীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন, ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এনসিসি ব্যাংক আনোয়ারা শাখার উদ্বোধন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিসি ব্যাংক পিএলসির ১২৮তম শাখা গতকাল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।









