সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (সিপিডিএল) গ্রাহকদের হাউজ বিল্ডিং লোন প্রদানের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং সিপিডিএলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পক্ষে ডিএমডি ও সিবিও আহসান জামান চৌধুরী এবং সিপিডিএলের পক্ষে প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম, ডিএমডি ও সিওও হাসনা হেনা চৌধুরী, সিপিডিএলের সিবিও জিয়াউল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।