বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে আরো জোরদার করতে ঢাকার গুরুত্বপূর্ণ ১০টি শাখাকে নিয়ে এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকাতুল আলম।

এছাড়া আরো ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা), উপ ব্যবস্থাপনা পরিচালক ও বিনিয়োগ পুনরুদ্ধার বিভাগের গ্রধান মাকসুদা খানম, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ মইদুল ইসলাম, ঢাকার ১০টি শাখার শাখা ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের বিনিয়োগ পুনরুদ্ধার বিভাগের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা।

সভায় এক্সিম ব্যাংকের প্রশাসক মো. শওকাতুল আলম বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রমকে আরো জোরদার ও গতিশীল করয়তে শাখা ব্যবস্থাপকদের কঠোর নির্দেশনা দেন। -বিজ্ঞপ্তি