দেশের বিস্তীর্ণ জনপদের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ হাজার পিস কম্বল দিয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে একটি নমুনা কম্বল হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম এবং পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী।