আইপিডিসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে স্তন ক্যান্সার প্রতিরোধে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন আইপিডিসি ফাইন্যান্সের নারী গ্রাহক ও নারী কর্মীরা। বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের সহযোগিতায় ওয়ার্কশপটি আয়োজিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস সাভরিনা আরিফিন, ব্যানক্যাটের জেনারেল সেক্রেটারি ও ট্রাস্টি মাহজাবীন ফেরদৌস, মেডিসিন বিশেষজ্ঞ ও মেডিকেল অনকোলজিস্ট ডা. স্বদেশ বর্মণ প্রমুখ।