প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের উদ্যোগে সম্প্রতি গুলশান ক্যাম্পাসের অডিটরিয়ামে সেমিস্টার ডে-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. রুহুল আমিন, ইংরেজি বিভাগের হেড মো. আনিছুর রহমান ও ওই বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।