এসবিএসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের মধ্যে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় কৃষিপণ্য প্রক্রিয়াকরণ এবং নারী উদ্যোক্তাদের জন্য ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদানে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংকের এমডি ও সিইও হাবিবুর রহমান এবং কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান।