ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘অ্যাপোক্যালিপস’ টিম ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৩ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড সম্প্রতি নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত হয়। এ বছর প্রতিযোগিতায় বাংলাদেশ, কানাডা, চীন, ইউরোপ, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, মেসিডোনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেদারল্যান্ডস, ফিলিপাইন, রাশিয়া, তাইওয়ান, ইউক্রেন, যুক্তরাজ্য, ভিয়েতনামসহ মোট ২০টি দেশ থেকে প্রায় ৪৫টি দল অংশগ্রহণ করে। টিম অ্যাপোক্যালিপস সদস্যরা হলেন ইউআইইউর কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আহমেদ, এসএম জিসানুল ইসলাম, সহিদ হোসেন মুস্তাকিম ও আদিবা তাসনিম আনাম।
ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াডে বিশ্ব চ্যাম্পিয়ন ইউআইইউ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘অ্যাপোক্যালিপস’ টিম ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০২৩ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।










