আকাশচুম্বী ভবনের জন্য দুবাইয়ের খ্যাতি রয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে আকাশচুম্বী ভাড়াও। সংযুক্ত আরব আমিরাতের শহরটিতে ক্রমে বাণিজ্যিক অফিস স্পেসের সংকট দেখা যাচ্ছে। অতিরিক্ত ভাড়া ও কর্মী খরচ স্থানীয় স্টার্টআপ খাতকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, অধিক ভাড়া ও অতিরিক্ত খরচের কারণে অনেক ব্যবসায়ী দুবাই ছেড়ে আবুধাবিতে যাওয়ার কথা ভাবছেন। খরচের এ ঊর্ধ্বগতি চলতে থাকলে অনেকে সংযুক্ত আরব আমিরাত কিংবা মধ্যপ্রাচ্যের বিকল্প ভাবতে বাধ্য হতে পারেন। অ্যারাবিয়ান বিজনেস