যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ৮০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে। এ উপলক্ষে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. বেলাল হোসেন আনুষ্ঠানিকভাবে বন্ডটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য এবং ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ সব বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, সাত বছর মেয়াদি এ বন্ডের বর্তমান সুদহার ১২ দশমিক ৬৫ শতাংশ। প্রতি ছয় মাসে কুপন পরিশোধের সুবিধা থাকায় এটি বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল আয়ের সুযোগ সৃষ্টি ও ব্যাংকের টায়ার টু মূলধন আরো শক্তিশালী করবে। —বিজ্ঞপ্তি