চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কমপাল ইলেকট্রকিসের নিট মুনাফা প্রথম প্রান্তিকের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে। এ সময় বিশ্বের দ্বিতীয় শীর্ষ চুক্তিভিত্তিক নোটবুক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটির নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২০৯ কোটি নিউ তাইওয়ানি ডলার, প্রথম প্রান্তিকে যা ছিল ১৩৯ কোটি নিউ তাইওয়ানি ডলার। এদিকে গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় নিট মুনাফা বেড়েছে ৪ শতাংশ। ব্যক্তিগত কম্পিউটার বা পিসির চাহিদা বৃদ্ধি এবং ক্রোমবুক কেনার হিড়িক মুনাফা বৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে। তাইপে টাইমস
কমপালের নিট মুনাফা ৫০ শতাংশ বেড়েছে
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কমপাল ইলেকট্রকিসের নিট মুনাফা প্রথম প্রান্তিকের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে।










