পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৩ শতাংশ স্টক লভ্যাংশ সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠিয়েছে। স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
গত মাসে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৩ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে অনুমোদন পায় ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস।










