বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও মো. সাইফুদ্দিন, নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত আনোয়ার, পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাফিজুল ইসলাম রাশেদ, সৈয়দ হাম্মাদুল করিম, মোহাম্মদ ইসহাক মিয়া, সৈয়দা জাকেরিন বখত নাসির, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, মো. হানিফ ভূঁইয়া ও মো. সাজেদুল ইসলাম এবং সিএসই চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, এমডি এম. সাইফুর রহমান মজুমদার, পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, মেজর (অব.) এমদাদুল ইসলাম ও ড. মাহমুদ হাসান অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি