কানাডা বিশ্বের তৃতীয় শীর্ষ ওটস উৎপাদনকারী দেশ। তবে পণ্যটির মজুদের ক্ষেত্রে দেশটি শীর্ষ অবস্থানে রয়েছে। চলতি বছর শেষে কানাডায় ওটসের সমাপনী মজুদ বাড়তে পারে। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে ২০১০ সালের পর সর্বোচ্চে উঠতে পারে ওটসের মজুদ। খবর এগ্রিমানি।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০ সাল শেষে কানাডায় ওটসের সমাপনী মজুদের পরিমাণ দাঁড়াতে পারে ১০ লাখ ৯৪ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ৩৯ দশমিক ৫৪ শতাংশ বেশি। কানাডার ইতিহাসে এটাই হবে ২০১০ সালের পর ওটসের সর্বোচ্চ মজুদের রেকর্ড।

গত বছর দেশটিতে ওটসের মজুদের পরিমাণ ছিল ৭ লাখ ৮৪ হাজার টন। কানাডার ইতিহাসে সবচেয়ে বেশি ওটসের মজুদ ছিল ২০০৮ সালে, ১৫ লাখ ২৭ হাজার টন।

চলতি বছর কানাডায় সব মিলিয়ে ৪৪ লাখ টন ওটস উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ৮৫ শতাংশ বেশি।